রোববার, ০৭ জুন ২০২৬
চেকপোস্ট

লক্ষ্মীপুরে যুবদল নেতা মহিউদ্দিন সোহাগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

লক্ষ্মীপুর জেলা যুবদলের কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহাগ।শনিবার (৬ জুন) কর্মসূচি শেষে ফেরার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে লক্ষ্মীপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয় বলে জানা গেছে।তার সুস্থতা কামনায় পরিবার, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মীসহ লক্ষ্মীপুর জেলা যুবদল, রায়পুর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল এবং ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া চেয়েছেন। তারা সকলের কাছে আহ্বান জানিয়েছেন, যেন মহান আল্লাহ মহিউদ্দিন সোহাগকে দ্রুত সুস্থতা দান করেন এবং তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

লক্ষ্মীপুরে যুবদল নেতা মহিউদ্দিন সোহাগ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত