সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কমলনগরে বেহাল সড়কে ধান রোপণ, এলাকাবাসীর অভিনব প্রতিবাদ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ আতিক উল্লাহ মৌলভি সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে খানাখন্দে ভরা সড়কটি এখন কাদাপানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এবার ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে সড়কের গর্ত ও কাদাপানির মধ্যে ধানের চারা রোপণ করেছেন।সরেজমিনে দেখা যায়, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংযোগকারী এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি পরিণত হয় জলাবদ্ধ কাদাময় পথে। এতে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার কাজ হয়নি। জনপ্রতিনিধিদের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো উন্নয়ন কাজ না হওয়ায় বাধ্য হয়ে তারা প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।প্রতিবাদে অংশ নেওয়া একাধিক বাসিন্দা বলেন,এই সড়কে চলাচল করা এখন খুবই কষ্টকর। গাড়ি চলা তো দূরের কথা, স্বাভাবিকভাবে হেঁটেও যাওয়া যায় না। তাই বাধ্য হয়ে কাদার মধ্যে ধানের চারা রোপণ করে আমাদের দুর্ভোগের কথা তুলে ধরেছি।তাদের দাবি, দ্রুত আতিক উল্লাহ মৌলভি সড়কটি সংস্কার করে পাকা ও চলাচলের উপযোগী করা হোক। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। স্থানীয় ভুক্তভোগীরা আশা করছেন, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের এই জনভোগান্তির অবসান ঘটাবে।

কমলনগরে বেহাল সড়কে ধান রোপণ, এলাকাবাসীর অভিনব প্রতিবাদ