হবিগঞ্জে উন্নয়ন বরাদ্দে কৃতজ্ঞতা, আনন্দ র্যালী
হবিগঞ্জে উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দ দেওয়ায় তারেক রহমান-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ-এর নেতৃত্বে র্যালীটি বের হয়। হবিগঞ্জ শহর-এর স্থানীয় ঈদগাহ থেকে শুরু হয়ে এটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।র্যালীতে বিএনপি, যুবদল, কৃষকদল, শ্রমিকদল, ওলামা দল, জাসাস ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
র্যালী পূর্ব সমাবেশে জি কে গউছ উন্নয়ন বরাদ্দের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং হবিগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।