বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ

১৩ মে ২০২৬ তারিখে রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ঢাকা বিমানবন্দর রেলস্টেশন এলাকার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি স্টেশনের যাত্রীসেবা, পরিচালনা ব্যবস্থা, নিরাপত্তা কার্যক্রম এবং অবকাঠামোগত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি যাত্রীসেবার মানোন্নয়ন, সেবার গতি বৃদ্ধি এবং রেলব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা বিমানবন্দর রেলস্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ