বাগেরহাটের রনসেন রেলক্রসিংয়ে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষ
রামপাল উপজেলার মংলা–বেনাপোল রেললাইনের রনসেন রেলক্রসিংয়ে ট্রেন ও প্রাইভেট কারের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলেও ভেতরে থাকা তিনজন অলৌকিকভাবে প্রাণে রক্ষা পান।মঙ্গলবার দুপুরে রনসেন রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় বাসিন্দা আশিকুজ্জামান প্রাইভেট কার নিয়ে রেললাইন পার হওয়ার সময় মংলা দিক থেকে আসা ট্রেনের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে যাত্রীদের উদ্ধার করেন।রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জানিয়েছে, দুর্ঘটনায় শুধু প্রাইভেট কারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা অভিযোগ করেছেন, রেলক্রসিংয়ে গেটম্যান না থাকায় প্রায়ই ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। তারা দ্রুত ব্যারিয়ার ও নিরাপত্তা ব্যবস্থা স্থাপনের দাবি জানিয়েছেন।