শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি মো. জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রেঞ্জ, জেলা ও আরআরএফ পুলিশের কর্মকর্তারা।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশালের ডিআইজি বাসভবনে নবাগত রেঞ্জ ডিআইজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন আরআরএফ বরিশালের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) মো. আব্দুস সালাম রিমন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো. সাইফুল্লাহ বিন আনোয়ার, বিপিএম এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির।এ ছাড়া বরিশাল জেলা পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা ও পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবসহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সৌজন্য সাক্ষাৎকালে কর্মকর্তারা নবাগত রেঞ্জ ডিআইজিকে আন্তরিক অভিনন্দন জানান এবং বরিশাল রেঞ্জের দায়িত্ব পালনে তার সফলতা কামনা করেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নবাগত রেঞ্জ ডিআইজিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

বরিশালে নবাগত রেঞ্জ ডিআইজি জুলফিকার আলী হায়দারকে ফুলেল শুভেচ্ছা