বীরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন বাবুর গণসংযোগ, দোয়া ও সমর্থন কামনা
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. রুহুল আমিন (বাবু) সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ, কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন।শনিবার (২৭ জুন) সন্ধ্যায় তিনি ভোগনগর ইউনিয়নের নন্দগাঁও ও ঝলঝলি বাজার এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এলাকার উন্নয়ন, অবকাঠামো, জনসেবা এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।গণসংযোগকালে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরলে রুহুল আমিন (বাবু) সেগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।গণসংযোগ শেষে রুহুল আমিন (বাবু) বলেন, তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তাসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন। পাশাপাশি একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।