সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

আলমপুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন

নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের শিমুলতলী ও ছিলিমপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ধামইরহাট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. রুহুল আমিন।শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি ও খোঁজখবর নেন।এ সময় আলহাজ্ব মো. রুহুল আমিন বলেন, “ধর্ম যার যার, বাংলাদেশ রাষ্ট্রটা সবার।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে উৎসব উদ্‌যাপনের গুরুত্ব তুলে ধরেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, আগ্রাদিগুণ ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মো. আসাদুজ্জামান মনি, উমার ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান লিটন, যুবদল নেতা মীর তারিকুল ইসলাম তারেক, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ, উপজেলা ছাত্রদল নেতা মো. আলমগীর হোসেন সুজন ও ফয়সাল রাব্বি এবং পৌর ছাত্রদল নেতা মো. সানোয়ার হোসেন ও আবু কাহহার সিদ্দিক আদর।এ ছাড়া উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলমপুরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করলেন চেয়ারম্যান প্রার্থী রুহুল আমিন