মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আমিরাত প্রেসিডেন্টের শুভেচ্ছা

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।এক অভিনন্দন বার্তায় আমিরাতের প্রেসিডেন্ট নতুন রাষ্ট্রপতির ব্যক্তিগত সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।এ ছাড়া পৃথক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং উপ-রাষ্ট্রপতি, উপ-প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান।আমিরাতের শীর্ষ নেতারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে। তারা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, উন্নয়ন কার্যক্রম জোরদার এবং উভয় দেশের জনগণের পারস্পরিক কল্যাণে সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে আমিরাত প্রেসিডেন্টের শুভেচ্ছা