মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সংঘর্ষে নিহত ৪ ও আহত অন্তত ১০

জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের লাহেরীকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।স্থানীয় সূত্রে জানা গেছে, জামালপুর থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অটোরিকশার ওপর পড়ে।দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের দ্রুত উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।এদিকে, রাজিব পরিবহনের বাসের বেপরোয়া গতির কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার প্রতিবাদ ও দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।সড়ক অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। উদ্ধারকারীরা জানিয়েছেন, উল্টে যাওয়া বাসটি সরানোর কাজ চলছে। বাসের ভেতরে আরও মরদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লাহিড়ীকান্দায় রাজিব বাস-অটোর সংঘর্ষে নিহত ৪ ও আহত অন্তত ১০