চাঁপাইনবাবগঞ্জের আতাহার এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশির নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাজ নামে অপর এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন বন্ধু মোটরসাইকেলে ঘুরতে বের হলে আতাহার এলাকায় একটি ট্রাকের সঙ্গে তাদের দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিশিরের মৃত্যু হয় এবং তাজ গুরুতর আহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেলটি জব্দ করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।