যেই হোন না কেন, সমালোচনার মতো কাজ করলে তার সমালোচনা করা হবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ক্ষমতায় থাকা কোনো ব্যক্তি বা দলের অনিয়মের বিরুদ্ধে তিনি কথা বলে যাবেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা সংসদ সদস্য—যেই হোন না কেন, সমালোচনার মতো কাজ করলে তার সমালোচনা করা হবে।শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।সারজিস আলম অভিযোগ করেন, প্রশাসনিক নিয়োগে দলীয়করণ চলতে থাকলে এর ক্ষতি সাধারণ মানুষকেই বহন করতে হবে। তিনি বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় বিবেচনায় নিয়োগ হলে মেধাবীরা পিছিয়ে পড়বেন এবং অযোগ্যরা সুযোগ পাবেন।তিনি আরও বলেন, কোনো সিস্টেম নষ্ট হয়ে গেলে এর প্রভাব সবাইকে ভোগ করতে হয়। রাজনৈতিক পরিচয় দিয়ে কেউ দীর্ঘমেয়াদে রক্ষা পাবেন না বলেও মন্তব্য করেন তিনি।বিএনপিকে নিয়ে সারজিসের বক্তব্যবিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, দলটির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারেক রহমান যদি এ ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন বা তাদের আশ্রয় দেন, তাহলে তার বিরুদ্ধেও সমালোচনা করা হবে।তিনি বলেন, তাদের বর্তমান লড়াই কোনো নির্দিষ্ট দলের বিরুদ্ধে নয়; বরং এটি ভালো ও মন্দ, ন্যায় ও অন্যায়ের লড়াই।বিএনপিকে যৌক্তিক সমালোচনা গ্রহণের আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। গঠনমূলক সমালোচনা গ্রহণ করে প্রয়োজনীয় সংশোধন করা উচিত।সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের অন্যান্য নেতারা।