রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

রাজনীতি এখন অর্থ-সম্পদ অর্জনের মাধ্যম: তাইফুল ইসলাম টিপু

বর্তমান সময়ে রাজনীতির অন্যতম লক্ষ্য হয়ে উঠেছে গাড়ি, বাড়ি ও অর্থ-সম্পদ অর্জনএমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।সম্প্রতি এশিয়া পোস্টের ‘আলাপন’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, একসময় মানুষ আদর্শ ও জনকল্যাণের চিন্তা থেকে রাজনীতিতে আসতেন। কিন্তু সময়ের সঙ্গে রাজনীতির ধারা অনেকটাই পরিবর্তন হয়েছে।তাইফুল ইসলাম টিপু বলেন, অতীতে রাজনীতিতে আসা ব্যক্তিদের নিয়ে সাধারণ মানুষের ধারণা ছিল, তারা অনেক ত্যাগ স্বীকার করেন এবং নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে জীবন কাটান। কিন্তু বর্তমানে রাজনীতি অনেকের কাছে অর্থ ও সম্পদ অর্জনের একটি মাধ্যম হয়ে দাঁড়িয়েছে।তিনি বলেন, রাজনীতিতে ভালো ও খারাপ দুই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়েই যেতে হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে নিজেকে সঠিক পথে রাখার চেষ্টা করে যাচ্ছেন তিনি।বিএনপির সাবেক এই নেতা আরও বলেন, রাজনীতিতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। একজন প্রকৃত রাজনীতিবিদের পরিচয় নির্ভর করে তিনি কতটা সততা ও সঠিক পথে এগিয়ে যেতে পারেন তার ওপর। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মওলানা ভাসানীর মতো নেতারা মানুষের কল্যাণে কাজ করে নিজেদের অবস্থান তৈরি করেছিলেন। যারা জনগণের জন্য কাজ করতে ব্যর্থ হয়েছেন, তারা দীর্ঘদিন রাজনীতিতে টিকে থাকতে পারেননি।

রাজনীতি এখন অর্থ-সম্পদ অর্জনের মাধ্যম: তাইফুল ইসলাম টিপু