বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
চেকপোস্ট

ডিসেম্বরে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনে, আসছে বড় রদবদল

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও প্রতিকূল সময় পেরিয়ে ক্ষমতার কেন্দ্রে আসার পর সংগঠনকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ লক্ষ্যে চলতি বছরের ডিসেম্বরে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি চলছে।দলীয় সূত্র জানিয়েছে, কাউন্সিলের তারিখ এখনো চূড়ান্ত না হলেও ডিসেম্বরেই আয়োজনের সম্ভাবনা বেশি। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এ কাউন্সিলে দলীয় কাঠামো পুনর্গঠন, নতুন নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নির্ধারণে গুরুত্ব দেওয়া হবে।বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এটি হবে প্রথম জাতীয় কাউন্সিল। দলটির নেতারা মনে করছেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়নের সুযোগ তৈরি হবে এবারের কাউন্সিলে।কাউন্সিল সামনে রেখে জেলা পর্যায় থেকে শুরু করে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের কমিটিতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।দলীয় একাধিক সূত্রের দাবি, এবারের কাউন্সিলে মহাসচিব পদেও পরিবর্তন আসতে পারে। পাশাপাশি স্থায়ী কমিটির শূন্য পদ পূরণ, সম্পাদকমণ্ডলী ও নির্বাহী কমিটিতে বড় ধরনের রদবদলের বিষয়েও আলোচনা চলছে।তবে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমনটাই জানিয়েছেন দলটির নেতারা।বিএনপি নেতারা বলছেন, দীর্ঘ সময় বিরোধী দলে থাকার পর এখন দলকে একটি কার্যকর ও সুসংগঠিত শাসক দলের কাঠামোয় রূপ দেওয়াই বড় চ্যালেঞ্জ। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং নতুন প্রজন্মকে নেতৃত্বে আনার বিষয়টিও এবারের কাউন্সিলে গুরুত্ব পাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সপ্তম জাতীয় কাউন্সিল শুধু নেতৃত্ব নির্বাচনের আনুষ্ঠানিকতা নয়, বরং আন্দোলনকেন্দ্রিক সংগঠন থেকে রাষ্ট্র পরিচালনামুখী রাজনৈতিক দলে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ।

ডিসেম্বরে দলের সপ্তম জাতীয় কাউন্সিল আয়োজনে, আসছে বড় রদবদল