গোপালগঞ্জে সাংবাদিক সংগঠনের নির্বাচন সম্পন্ন, রনি–বাঁধন পরিষদের নিরঙ্কুশ জয়
গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে আজিজুর রহমান রনি এবং সাধারণ সম্পাদক পদে শেখ জাবেরুল ইসলাম বাঁধন নির্বাচিত হয়েছেন।শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে রনি ১৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাই টিভির আরিফুল হক আরিফ পান ১৪ ভোট।সাধারণ সম্পাদক পদে বাঁধন ২৭ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় লাভ করেন। তাঁর প্রতিদ্বন্দ্বী চ্যানেল এস টিভির কাজী মাহমুদ পান ৩ ভোট।সহসভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ এবং নির্বাহী সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে একাধিক পদে নির্দিষ্ট ব্যবধানে এবং একটি পদে সমান ভোট হওয়ায় লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়।নির্বাচনে মোট ৩১ জন ভোটারের মধ্যে ৩০ জন ভোট প্রদান করেন। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এস এম হুমায়ূন কবীর ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন এস এম হুমায়ূন কবীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়।