শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি রংপুরে উদ্বোধন রেজিস্ট্রেশন কার্যক্রম

‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। স্কুল ও মাদ্রাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টায় রংপুর সদর উপজেলার আদদীন একাডেমিতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার উদ্যোগে এ রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মো. রেজাউল করিম শাকিল। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য গোলাম জাকারিয়া।কিশোরকণ্ঠ ফাউন্ডেশন রংপুর জেলার চেয়ারম্যান হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক আকাইদ আহসানসহ ফাউন্ডেশনের জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের প্রতিনিধিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি রেজাউল করিম শাকিল বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।সভাপতির বক্তব্যে হামিদুর রহমান বলেন, রংপুরের শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এ পরীক্ষায় শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক সাড়া পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।আয়োজকরা জানান, মেধাবৃত্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ৬ নভেম্বর ২০২৬। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মোট ৪ লাখ টাকার বৃত্তি প্রদান করা হবে।এছাড়া সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে ল্যাপটপ। প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য থাকবে বাইসাইকেল এবং সেরা ২০ জন শিক্ষার্থীর জন্য থাকবে কিশোরকণ্ঠের স্কুল ব্যাগ। আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা ও তাদের বিকাশে সহায়তা করতেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি রংপুরে উদ্বোধন রেজিস্ট্রেশন কার্যক্রম