বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নজিপুর কলেজের ৪ রোভার স্কাউটের ১৫০ কিমি পদযাত্রা শুরু

সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং রোভার স্কাউটিংয়ের সর্বোচ্চ স্বীকৃতি অর্জনের লক্ষ্যে ১৫০ কিলোমিটার পায়ে হাঁটা কর্মসূচি শুরু করেছেন নজিপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের চার সদস্য।এই অভিযানে অংশ নিয়েছেন মোঃ সাব্বির হোসেন, মোহাম্মদ মিনহাজ হোসেন, মোহাম্মদ সৈকত হোসেন ও মোঃ তানভীর হোসেন।তারা নজিপুর থেকে যাত্রা শুরু করে মান্দা, মোহনপুর ও রাজশাহী অতিক্রম করে ঐতিহাসিক শহর নাটোর পর্যন্ত প্রায় ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দেবেন।এই পদযাত্রার মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা। বিশেষ করে  মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের উদ্বুদ্ধ করা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা প্লাস্টিক দূষণ কমাতে সচেতনতা বৃদ্ধি যাত্রাপথে তারা বিভিন্ন হাট-বাজার ও জনসমাগমস্থলে লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাবেন।রোভার স্কাউটস অ্যাওয়ার্ড অর্জনের অন্যতম শর্ত হিসেবে এই পরিভ্রমণ কার্যক্রমটি তাদের ধৈর্য, সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে স্থানীয় সুধীজন ও কলেজ কর্তৃপক্ষ। তারা চার রোভার সদস্যের নিরাপদ যাত্রা ও সফলতা কামনা করেছেন।

নজিপুর কলেজের ৪ রোভার স্কাউটের ১৫০ কিমি পদযাত্রা শুরু