শনিবার, ২২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসার শর্ত মেনে চলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, শিক্ষার্থী ভিসার নিয়ম ভঙ্গ করলে তা বাতিল হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে।বার্তায় বলা হয়, পড়াশোনার বাইরে অনুমোদনহীন কাজ করা, শিক্ষা কার্যক্রম ছেড়ে দেওয়া, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকা কিংবা সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে অধ্যয়ন কর্মসূচি থেকে সরে দাঁড়ানো ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে।দূতাবাস আরও জানায়, শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান বজায় রাখতে সব সময় ভিসার নিয়ম ও শর্ত অনুসরণ করতে হবে। এতে সম্ভাব্য আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে। মার্কিন দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘনের প্রভাব শুধু বর্তমান শিক্ষার্থী ভিসার ওপর সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা উচ্চশিক্ষার জন্য নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হতে পারে।

বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা