চিংড়ি খাতের উন্নয়নে মতবিনিময় সভা প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশের চিংড়ি খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, রপ্তানি সম্প্রসারণ এবং শিল্পের বিদ্যমান সমস্যা সমাধানে বিভিন্ন চিংড়ি সেক্টরভিত্তিক এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।মতবিনিময় সভায় চিংড়ি চাষ, প্রক্রিয়াজাতকরণ, রপ্তানি এবং এ খাতের সার্বিক উন্নয়ন নিয়ে এসোসিয়েশনগুলোর প্রতিনিধিদের সঙ্গে খোলামেলা আলোচনা হয়। অংশগ্রহণকারীরা শিল্পের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন-সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।সভায় প্রতিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে চিংড়ি শিল্পের অবদান আরও বাড়াতে সরকার প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। এ খাতের সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।তিনি আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশের চিংড়ি শিল্পের উন্নয়ন ও রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে সবসময় পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।