বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

প্রতিষ্ঠান প্রধান পরীক্ষার মৌখিক পরীক্ষা তারিখ ঘোষণা

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা-২০২৬-এর বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।আগামী ১ অক্টোবর সকাল ৯টায় এ মৌখিক পরীক্ষা শুরু হবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষার মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান প্রার্থীদের মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখতে হবে। এর মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সব সনদপত্র ও নম্বরপত্র অভিজ্ঞতার সনদপত্র যোগদানপত্র ও নিয়োগপত্র এমপিওভুক্তি ও এমপিও-সংক্রান্ত সব কাগজপত্র প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনদপত্র জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি টেলিটক বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত ওয়েবসাইটেও প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হবে।এনটিআরসিএ-এর ওয়েবসাইট টেলিটক এনটিআরসিএ পোর্টাল

প্রতিষ্ঠান প্রধান পরীক্ষার মৌখিক পরীক্ষা তারিখ ঘোষণা