রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে মৌখিক পরীক্ষা পিছিয়েছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের মৌখিক পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।আগামী ১ অক্টোবর থেকে এসব পদে মৌখিক পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা পিছিয়ে ১৫ অক্টোবর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠানপ্রধানসহ সংশ্লিষ্ট পদগুলোর মৌখিক পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে প্রকাশ করা হবে। ফলে নির্ধারিত ১ অক্টোবরের পরিবর্তে আগামী ১৫ অক্টোবর থেকে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত সময়সূচি প্রকাশের পর প্রার্থীরা পরীক্ষার তারিখ ও সময় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে মৌখিক পরীক্ষা পিছিয়েছে