শনিবার, ০৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

কক্সবাজারে ৩ দিনের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কক্সবাজারে আধুনিক সাংবাদিকতা, ডিজিটাল মিডিয়া দক্ষতা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিন দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৫০ জন সাংবাদিক এতে অংশ নেন।কক্সবাজার জেলা প্রেসক্লাব ও ডেইলি ইন্ডাস্ট্রির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয় গত ২, ৩ ও ৪ জুলাই কক্সবাজার পৌরসভার ঝাউতলাস্থ ওয়াস ট্রেনিং সেন্টার (ডিপিএইচই)-এ।প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মোবাইল জার্নালিজম (মোজো), ভিডিও স্টোরিটেলিং, ডিজিটাল কনটেন্ট তৈরি, ফ্যাক্ট-চেকিং, মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং এআই প্রযুক্তির ব্যবহার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।কর্মশালার প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান, ডেইলি ইন্ডাস্ট্রির সম্পাদক ডা. এনায়েত করিম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. দেলোয়ার হোসেন।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম ফরিদুল আলম শাহীন।সভাপতির বক্তব্যে ফজলুল কাদের চৌধুরী বলেন, আধুনিক সাংবাদিকতায় প্রযুক্তির ব্যবহার এখন অপরিহার্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের দক্ষতা বাড়াতে নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন।প্রশিক্ষক প্রফেসর ড. সলিমুল্লাহ খান বলেন, ডিজিটাল যুগে শুধু সংবাদ সংগ্রহ নয়, তথ্য যাচাই ও বিশ্লেষণের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।ডা. এনায়েত করিম বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই তিন দিনের প্রশিক্ষণ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বিশেষ করে মোবাইল সাংবাদিকতা ও এআই ব্যবহার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কক্সবাজারে ৩ দিনের সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন