শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

কমলনগর মেঘনা বেড়িবাঁধে চুরির হিড়িক, আতঙ্কে এলাকাবাসী

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলা–এর মেঘনা নদীর তীরবর্তী মাতাব্বর হাট বেড়িবাঁধ এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে।নদী ভাঙন কবলিত এ অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণের পর পর্যটকদের আনাগোনা বাড়লেও সাম্প্রতিক সময়ে সঙ্ঘবদ্ধ চোরচক্রের উপদ্রব আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের বসার জন্য স্থাপিত লোহার ঢালাইয়ের একটি আসন চুরি হয়ে গেছে। পাশাপাশি বেড়িবাঁধের পাশে থাকা একটি কোম্পানির অফিস থেকেও বিপুল পরিমাণ মালামাল লুটের ঘটনা ঘটেছে।স্থানীয়দের অভিযোগ, উন্নয়ন ও পর্যটন সুবিধার অংশ হিসেবে স্থাপন করা এসব অবকাঠামো এখন চুরির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এতে একদিকে সরকারি উন্নয়ন ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পুরো এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।স্থানীয় বাসিন্দারা বলছেন, নদী ভাঙনের সঙ্গে লড়াই করে টিকে থাকার পর এখন চুরির আতঙ্ক তাদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। তাদের অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও প্রশাসনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।ভুক্তভোগীরা বেড়িবাঁধ এলাকায় পুলিশি টহল জোরদার, চোরচক্র শনাক্ত এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের মতে, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

কমলনগর মেঘনা বেড়িবাঁধে চুরির হিড়িক, আতঙ্কে এলাকাবাসী