মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা মারা গেছেন। শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তার মেয়ে তাসনিম সিনহা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জ-২ (টঙ্গীবাড়ী-লৌহজং) আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন।১৯৪৩ সালের ১৮ আগস্ট মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের ডহুরী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবে কলকাতায় বেড়ে ওঠার পর নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯০ সালে বিএনপিতে যোগদানের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মিজানুর রহমান সিনহা। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা আর নেই