মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দীগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত রেজাউল আলম মুকসুদপুর উপজেলার বড় বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মৃত আতিয়ার রহমানের ছেলে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেজাউল আলম মোটরসাইকেলে করে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে দীগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।