মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

‘কামব্যাক কমরেড’ মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বার্তা

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।বুধবার (৬ মে) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন মির্জা আব্বাস এখন শঙ্কামুক্ত এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।এ খবর প্রকাশের পর বিভিন্ন গণমাধ্যমে তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ফটোকার্ড প্রকাশিত হয়। সেই ফটোকার্ড নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সেখানে ক্যাপশনে লেখেন, “ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।”উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে সিঙ্গাপুর এবং পরবর্তীতে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বিএনপি সূত্রে জানা গেছে, মির্জা আব্বাস বর্তমানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, ঈদুল আজহার আগে তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

‘কামব্যাক কমরেড’ মির্জা আব্বাসকে নাসীরুদ্দীন পাটওয়ারীর বার্তা