সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মিশিগান নির্বাচনে বাংলাদেশি মিনহাজ, দিলেন বড় প্রতিশ্রুতি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আসন্ন প্রাইমারি নির্বাচনে ডিসট্রিক্ট-১৪ থেকে স্টেট রিপ্রেজেন্টেটিভ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী মিনহাজ চৌধুরী। আগামী ৪ আগস্টের নির্বাচন সামনে রেখে জোর প্রচারণা চালাচ্ছেন তিনি।রোববার (২৭ জুলাই) মিশিগানের ওয়ারেন সিটির স্বাদ রেস্টুরেন্টে স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন মিনহাজ চৌধুরী।সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচিত হলে কর্মসংস্থান বৃদ্ধি, ক্ষুদ্র ব্যবসার উন্নয়ন, অবকাঠামো সংস্কার, জননিরাপত্তা জোরদার এবং সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবেন। পাশাপাশি গাড়ির বীমার উচ্চ ব্যয় কমাতেও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।মিনহাজ চৌধুরী স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।বর্তমানে মিনহাজ চৌধুরী মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ১৩তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের অ্যাট-লার্জ নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবারের (অ্যাসাল) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং মিশিগান শাখার সাধারণ সম্পাদক হিসেবেও যুক্ত রয়েছেন।সংবাদ সম্মেলনে মিশিগানের গভর্নর পদপ্রার্থী ক্রিস সোয়ানসনসহ ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশি-আমেরিকান স্টেট সিনেট ও স্টেট রিপ্রেজেন্টেটিভ পদপ্রার্থী, সিটি কমিশনার এবং কমিউনিটির নেতারাও অংশ নেন। ৪ আগস্টের প্রাইমারি নির্বাচন ঘিরে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ও স্থানীয় ভোটারদের সমর্থন পেতে জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন মিনহাজ চৌধুরী।

মিশিগান নির্বাচনে বাংলাদেশি মিনহাজ, দিলেন বড় প্রতিশ্রুতি