World Press Freedom Day উপলক্ষে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাঠামো বাস্তবায়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।রোববার (৩ মে) রাজধানীর অফিসার্স ক্লাব ঢাকা থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, সংশ্লিষ্ট নির্দেশনা অনুযায়ী তা বাস্তবায়নের চেষ্টা করছে মন্ত্রণালয়। তিনি আরও জানান, চিন্তাচেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করছে। জহির উদ্দিন স্বপন বিভিন্ন অংশীজনদের সঙ্গে নিয়ে প্রথমবারের মতো বিশ্ব গণমাধ্যম দিবসের কর্মসূচি সফলভাবে আয়োজন করায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান।