এএসপি মাহমুদা শারমীন নেলী পেশাদারিত্বে উজ্জ্বল নেতৃত্বের প্রতিচ্ছবি
দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সমন্বয়ে বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল নাম অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। নাটোরে দায়িত্ব পালনের গৌরবময় অধ্যায় শেষ করে বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত দায়িত্বও তিনি সফলভাবে সামলাচ্ছেন।২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই তিনি মেধা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন। কর্মজীবনের শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন তিনি।এর আগে নাটোর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হিসেবে দায়িত্ব পালনকালে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্রমে দক্ষতার পরিচয় দেন। তার সময়ের সফল কার্যক্রম তাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে অগ্রসর হতে সহায়তা করে।পূর্বে নেত্রকোনা জেলার দুর্গাপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে অসাধারণ কর্মদক্ষতার জন্য তিনি ‘সেরা সার্কেল অফিসার’ হিসেবে পুরস্কৃত হন। মাঠপর্যায়ের কার্যকর নেতৃত্বের মাধ্যমে সেখানেও তিনি প্রশংসা অর্জন করেন।২০২২ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। এরপর থেকে প্রশাসনিক ও অপারেশনাল দায়িত্ব সমান দক্ষতায় পালন করে আসছেন।
তার ধারাবাহিক সাফল্য, দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠা রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশ পুলিশের জন্যও এক অনুপ্রেরণার উদাহরণ। সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও তার নেতৃত্ব ও কর্মদক্ষতায় আরও অনেক সাফল্য অর্জিত হবে।