শনিবার, ১৩ জুন ২০২৬
চেকপোস্ট

রাঙামাটিতে মাশরুম চাষে নতুন সম্ভাবনা দারিদ্র্য কমাতে আঞ্চলিক কর্মশালা

পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসে মাশরুম চাষ সম্প্রসারণের লক্ষ্যে রাঙামাটিতে একটি আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে রাঙামাটি জেলা পরিষদ এনেক্স ভবনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।রাঙামাটি অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. আখতার জাহান কাঁকন।প্রধান অতিথির বক্তব্যে মো. আব্দুর রহিম বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রচলিত কৃষির পাশাপাশি মাশরুম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি উল্লেখ করেন, মাশরুম একটি পুষ্টিকর ‘সুপার ফুড’, যা ফাইবারসহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে সমৃদ্ধ।তিনি আরও বলেন, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন পার্বত্য জেলায় মাশরুম চাষ সম্প্রসারণে পৃথক প্রকল্প গ্রহণ করা যেতে পারে।কর্মশালায় কৃষি বিভাগের কর্মকর্তা, প্রশিক্ষক ও মাশরুম উদ্যোক্তারা অংশ নেন। এ সময় উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং বাজার সম্প্রসারণের বিষয়েও আলোচনা করা হয়।বিশেষজ্ঞদের মতে, পার্বত্য অঞ্চলে মাশরুম চাষ সম্প্রসারণ হলে একদিকে যেমন পুষ্টি নিরাপত্তা জোরদার হবে, অন্যদিকে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাঙামাটিতে মাশরুম চাষে নতুন সম্ভাবনা দারিদ্র্য কমাতে আঞ্চলিক কর্মশালা