শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি, সভাপতি আসিফ

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর ২০২৬–২৭ সেশনের ৭৯ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের (ইউনিটেন) শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া। সাধারণ সম্পাদক হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসওএমের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট ও কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মেহেদী হাসান জ্যাক ও আদিবা আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার ইসলাম খোকন ও সাবরিনা সুচনা। সাংগঠনিক সম্পাদক রাজিউজ্জামান স্বপ্নীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাশরাফি সরকার মইন এবং অর্থ সম্পাদক ফারিয়া ফারা দায়িত্ব পেয়েছেন।এ ছাড়া শিক্ষাবিষয়ক সম্পাদক মোস্তফা রুসো, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম চৌতি, ক্রীড়া সম্পাদক জাবেদ হাসান সাব্বির, সাংস্কৃতিক সম্পাদক নিসাত নাওয়ার, আইনবিষয়ক সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ বিভিন্ন পদে নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে।নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া বলেন, মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও বিস্তৃতভাবে সম্পৃক্ত করতে ২৬টি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।তিনি জানান, নতুন কমিটি বিভিন্ন আয়োজন, গণমাধ্যমভিত্তিক উদ্যোগ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের পরিচিতি ও অর্জন তুলে ধরার ওপর গুরুত্ব দেবে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাসফিয়া আরেফীন অধরা বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আরও সুসংগঠিত, সহযোগিতাপূর্ণ ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য রয়েছে। ২০১৪ সালে প্রতিষ্ঠিত বিএসওএম মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি অরাজনৈতিক ছাত্রসংগঠন। সংগঠনটি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, পেশাগত দিকনির্দেশনা, শিক্ষা ও কল্যাণমূলক সহায়তা, ক্রীড়া, সেমিনার, সাংস্কৃতিক আয়োজন এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি, সভাপতি আসিফ