শুক্রবার, ১২ জুন ২০২৬
চেকপোস্ট

টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর শেখ গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মারামারির ঘটনায় দায়ের করা মামলায় বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর শেখ (৭৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার গওহরডাঙ্গা গ্রামের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, টুঙ্গিপাড়া থানায় দায়ের করা একটি মারামারির মামলায় জাহাঙ্গীর শেখ ৬ নম্বর আসামি ছিলেন। তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার জাহাঙ্গীর শেখ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি পাটগাতী ইউনিয়নের শ্রীরামকান্দি গ্রামের মৃত আলতু শেখের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ জুন কুশলী ইউনিয়নের নিলফা বয়রা এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মাহফুজুর রহমান বাদী হয়ে জাহাঙ্গীর শেখসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান।

টুঙ্গিপাড়ায় মারপিট মামলায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা জাহাঙ্গীর শেখ গ্রেপ্তার