মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

আজ বিশিষ্ট সমাজসেবক মরহুম আলী আশ্রাফ রাড়ির ২৭তম মৃত্যুবার্ষিকী

আজ বিশিষ্ট সমাজসেবক মরহুম আলী আশ্রাফ রাড়ির ২৭তম মৃত্যুবার্ষিকী।তিনি ১৯৯৯ সালের ৮ জুলাই ইন্তেকাল করেন। মৃত্যুর পর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।মরহুম আলী আশ্রাফ রাড়ি ছিলেন আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড পরিচালিত ডিজিটাল সেন্ট্রাল মাল্টিমিডিয়া ইউনিটের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, কালের কণ্ঠস্বরের বিশেষ প্রতিনিধি, ডেইলি চেকপোস্টের স্টাফ রিপোর্টার, দৈনিক সময়ের সংবাদের স্টাফ রিপোর্টার, গ্রামীণ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং মেহেন্দিগঞ্জ রিপোর্টার্স ইউনিটির অন্যতম সদস্য মো. হুমায়ুন কবির বাড়ীর পিতা।মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।পরিবারের সদস্যরা মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফিরদাউস নসিবের দোয়া কামনা করেছেন এবং সকলের নিকট তাঁর জন্য দোয়া প্রার্থনা করেছেন।আমিন।

আজ বিশিষ্ট সমাজসেবক মরহুম আলী আশ্রাফ রাড়ির ২৭তম মৃত্যুবার্ষিকী