বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

জয়–পলকের মামলায় আজ ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-এর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আজ (রোববার) ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হবে।রোববার (৩ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ সাক্ষ্যগ্রহণ হওয়ার কথা রয়েছে।মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পলক। অন্যদিকে পলাতক থাকায় জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।এর আগে ২৬ এপ্রিল পঞ্চম সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। ওই সাক্ষী ছিলেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর এক কর্মকর্তা। গত ১৯ এপ্রিল তার সাক্ষ্য রেকর্ড করা হয় এবং পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন। সাক্ষ্য শেষ হওয়ায় আজকের দিনটি নির্ধারণ করা হয়।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ফেসবুকে উসকানিমূলক বক্তব্যের পর ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে পুলিশ, দলীয় বাহিনী ও ছাত্রলীগের অংশগ্রহণের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট বন্ধ এবং মারণাস্ত্র ব্যবহারে উসকানি ও প্ররোচনার অভিযোগও রয়েছে।অভিযোগে আরও বলা হয়েছে, এসব ঘটনায় রাসেল, মোসলেহ উদ্দিনসহ মোট ২৮ জন নিহত হন। একই মামলায় উত্তরায় ৩৪ জনকে হত্যায় সহায়তার অভিযোগও যুক্ত করা হয়েছে। চলতি বছরের ২১ জানুয়ারি জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। গত বছরের ৪ ডিসেম্বর ফরমাল চার্জ আমলে নেয় আদালত।

জয়–পলকের মামলায় আজ ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি