শনিবার, ১৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের মাদকবিরোধী প্রচারণায় নেমেছে নলছিটি কলেজ ছাত্রদল

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল শনিবার (১৮ জুলাই) শহরে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।সংগঠনের নেতাদের বক্তব্য অনুযায়ী, সম্প্রতি অনলাইনের মাধ্যমে মাদক কেনাবেচার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধানসংবলিত একটি বিলকে স্বাগত জানিয়ে তারা এ কর্মসূচির আয়োজন করেন। সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণ থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইকে মাইকিংয়ের মাধ্যমে শহরের বিভিন্ন এলাকায় মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।প্রচারণাকালে ছাত্রনেতারা বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদকের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ জরুরি। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল গাজী বলেন, তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া সময়ের দাবি। তিনি আরও বলেন, মাদক নির্মূলে প্রশাসনের যেকোনো উদ্যোগে ছাত্রদল সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষের প্রতি মাদককে ‘না’ বলার এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।কর্মসূচিতে নলছিটি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতা ইমন, জুয়েল, জিয়া, মাহিন, জিসান, ফয়সাল, ইমন, রুদ্র, আরাফাত, আরিফ, শাওন, হাসান, তুহিনসহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিঃদ্রঃ প্রতিবেদনে বিল-সংক্রান্ত তথ্য ও মতামত আয়োজকদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে।

মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের  মাদকবিরোধী প্রচারণায় নেমেছে নলছিটি কলেজ ছাত্রদল