বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগে উত্তেজনা, রামপালে হস্তক্ষেপ চায় এলাকাবাসী

বাগেরহাটের রামপাল উপজেলা এর সিংগড়বুনিয়া গ্রামে সরকারি চামারখালী খালে বাঁধ দিয়ে মাছ চাষের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন।অভিযোগে বলা হয়, প্রবহমান এই খালটি স্থানীয় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ শুরু করায় জোয়ার-ভাটার স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে মৎসজীবীসহ স্থানীয় জনগণের জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে।স্থানীয়দের দাবি, খালটি পূর্বে সরকারি অর্থায়নে খনন করা হলেও বর্তমানে আবার দখল হয়ে গেছে। বাঁধের কারণে এলাকার স্কুল ও বসতবাড়িতে পানি ওঠার সমস্যাও দেখা দিয়েছে।অভিযুক্ত ব্যক্তি ওহিদুজ্জামান আকু্ঞ্জী দাবি করেন, জনগণের সুবিধার জন্যই বাঁধ দেওয়া হয়েছে। তবে স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, এটি ব্যক্তিগত স্বার্থে খাল দখলের চেষ্টা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন জানায়, সরকারি খাল দখলমুক্ত করতে নিয়মিত অভিযান চলছে এবং পরিবেশ ও নদী-খালের প্রবাহ রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারি খাল দখল করে মাছ চাষের অভিযোগে উত্তেজনা, রামপালে হস্তক্ষেপ চায় এলাকাবাসী