শুক্রবার, ২২ মে ২০২৬
চেকপোস্ট

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইয়াবা কুড়াতে হুড়োহুড়ি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার নতুন মসজিদ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল হোসেন ওরফে মনু নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হন।পুলিশ জানিয়েছে, মোটরসাইকেলটিতে বিপুল পরিমাণ ইয়াবা বহন করা হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অস্থায়ী চেকপোস্ট এড়াতে দ্রুত পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।দুর্ঘটনার পর সড়কে ছড়িয়ে পড়ে আনুমানিক ৩০ হাজারের বেশি ইয়াবা। এ সময় আহতদের উদ্ধারের পরিবর্তে অনেক স্থানীয় লোকজন ইয়াবা কুড়াতে ব্যস্ত হয়ে পড়েন, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছড়িয়ে পড়া ইয়াবা উদ্ধার করে। তবে কিছু ইয়াবা স্থানীয়দের হাতে চলে যায় বলেও জানায় পুলিশ। মালুমঘাট হাইওয়ে পুলিশ ও ওসি জানান, আহতদের হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করা হয় এবং অপর একজন চিকিৎসার পথে পালিয়ে যায়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চকরিয়ায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত ইয়াবা কুড়াতে হুড়োহুড়ি