সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২

গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন আজ সোমবার (১ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব খাঁ গোপালগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁ’র ছেলে।গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. মোমেনুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুপুরে গোপীনাথপুর এলাকায় এসে একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আইয়ুব খাঁ মারা যান।এই দুর্ঘটনায় ভ্যানে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও সার্বিক বিষয়টি গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানাকে অবহিত করা হয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, আহত ২