শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. হাসিব (১৩)-এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।জানা গেছে, শুক্রবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে সদর উপজেলার ফিল্ডেরহাট এলাকার আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির ছাত্র হাসিব সহপাঠীদের সঙ্গে মহানন্দা নদীর আকন্দ বাড়িয়া ঘাটে গোসল করতে নামে। গোসল শেষে অন্যরা তীরে উঠতে পারলেও হাসিব নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়।ঘটনার পরপরই পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল নদীতে ব্যাপক তল্লাশি চালালেও শুক্রবার তাকে খুঁজে পাওয়া যায়নি।শনিবার (১৮ জুলাই) বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে শিবগঞ্জ উপজেলার কালিনগর এলাকার পিরানটুলির ঘাটে মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দেন। পরে হাসিবের পরিবারের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে সদর উপজেলার ফিল্ডপাড়া গ্রামে তার নিজ বাড়িতে নেওয়া হয়।হাসিবের অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী, শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার