বুধবার, ১৩ মে ২০২৬
চেকপোস্ট

মহানন্দা সেতু টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক অধিকার আদায় কমিটি।বুধবার (১৩ মে) সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটক ঘিরে বিক্ষোভ করেন এবং টোল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।আন্দোলনকারীদের অভিযোগ, সেতুতে টোল আদায়ের কারণে জেলার সাধারণ মানুষ, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তাই দ্রুত সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করার দাবি জানান তারা।কর্মসূচিতে বক্তব্য দেন নাগরিক অধিকার আদায় কমিটির আহ্বায়ক মোঃ তরিকুল আলম মোল্লা, ট্রাক মালিক গ্রুপ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন, সিএনজি সমিতির সভাপতি মোঃ আসগার আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।বক্তারা বলেন, মহানন্দা সেতু জনস্বার্থে নির্মিত হলেও টোল আরোপ জনদুর্ভোগ বাড়াচ্ছে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে নামকরণ করা এই সেতুতে টোল নেওয়া জনস্বার্থবিরোধী বলেও তারা মন্তব্য করেন। আন্দোলনের সময় অটোরিকশা, সিএনজি ও মাহেন্দ্র গাড়ি দিয়ে বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

মহানন্দা সেতু টোল প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও