শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধ বাধ্যতামূলক

সারা দেশের ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। আগামী ৩০ জুনের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের ভূমি উন্নয়ন কর খাজনা পরিশোধ করতে হবে বলে জানানো হয়েছে।সম্প্রতি এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নাগরিকরা এখন সহজেই অনলাইনের মাধ্যমে খাজনা পরিশোধ করতে পারবেন। এজন্য ব্যবহার করতে হবে ভূমি উন্নয়ন কর পরিশোধ পোর্টাল।নতুন এই ডিজিটাল সিস্টেমে প্রথমে নিবন্ধন করতে হবে। এরপর খতিয়ান ও জোত তথ্য দিয়ে করের পরিমাণ জানা যাবে এবং মোবাইল ব্যাংকিং বা কার্ডের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।মন্ত্রণালয় জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কর পরিশোধ না করলে অতিরিক্ত সুদ বা আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।এই উদ্যোগের ফলে ইউনিয়ন ভূমি অফিসে ভিড় কমবে, সময় ও খরচ সাশ্রয় হবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আসবে বলে আশা করা হচ্ছে।

ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা, ৩০ জুনের মধ্যে খাজনা পরিশোধ বাধ্যতামূলক