সোমবার, ১৮ মে ২০২৬
চেকপোস্ট

ভুল চিকিৎসায় কারিনার মৃত্যু, অভিযোগ বাবার

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর পর ভুল চিকিৎসার অভিযোগ তুলেছেন তার বাবা ও জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। তিনি দাবি করেছেন, বাংলাদেশে চিকিৎসার সময় কারিনার লিভারের জটিলতা ও হেপাটাইটিসের মারাত্মক অবস্থা সময়মতো জানানো হয়নি।এক বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে কায়সার হামিদ বলেন, চেন্নাইয়ের চিকিৎসকরা তাদের জানিয়েছেন-চিকিৎসায় কিছু ভুল ও দেরি হয়েছে। তার অভিযোগ, রাজধানীর Evercare Hospital Dhaka কারিনার চিকিৎসায় অবহেলা করেছে।তিনি বলেন, কারিনার লিভার দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কিন্তু তাৎক্ষণিকভাবে লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজনীয়তার কথা জানানো হয়নি। একই সঙ্গে বাংলাদেশে এই ধরনের ট্রান্সপ্লান্টের পূর্ণাঙ্গ ব্যবস্থা নেই-এ বিষয়টিও শুরুতে পরিবারকে জানানো হয়নি বলে অভিযোগ করেন তিনি।কায়সার হামিদের ভাষ্য, বিষয়গুলো আগে জানানো হলে কারিনাকে আরও দ্রুত ভারতে নেওয়া যেত এবং উন্নত চিকিৎসার সুযোগ পাওয়া সম্ভব হতো। তিনি আরও অভিযোগ করেন, প্রাথমিক চিকিৎসার মতো করেই দিন পার করা হয়েছে। পরে সংক্রমণ দেখা দিলে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। গত শুক্রবার ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিলতায় ভুগছিলেন।

ভুল চিকিৎসায় কারিনার মৃত্যু, অভিযোগ বাবার