ভারতে ফের আন্দোলনের প্রস্তুতি, বৈঠকে ককরোচ পার্টি
ভারতে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনের নেতৃত্ব দেওয়া ককরোচ জনতা পার্টি (সিজেপি) নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে। এ লক্ষ্যে আগামী বুধবার (৫ আগস্ট) সংগঠনটির কোর কমিটির বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এ বৈঠক হবে।সংগঠন সূত্র জানিয়েছে, প্রায় এক মাসব্যাপী আন্দোলনের পর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটানোর পরামর্শ দেওয়া হয়েছিল। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের মতামত ও প্রস্তাব সংগ্রহের দায়িত্ব দেওয়া হয় কোর কমিটির সদস্যদের।সংগৃহীত মতামত ও সুপারিশের ভিত্তিতে ৫ আগস্টের বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে বলে জানিয়েছে সিজেপি।এদিকে সংসদ অভিযান কর্মসূচির সময় আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় সরকারের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে সংগঠনটি।সিজেপির দাবি, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে এবং পুলিশি ব্যবস্থার শিকার শিক্ষার্থীদের আইনি জটিলতা থেকে মুক্তি দিতে হবে।সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চাওয়ার বার্তা যথেষ্ট নয়। আহত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।তিনি বলেন, যেসব শিক্ষার্থী মাথা, হাত-পায়ে গুরুতর আঘাত পেয়েছেন বা পেলেট গানের শিকার হয়েছেন, তাদের কাছে আগে ক্ষমা চাইতে হবে।
সিজেপির নেতারা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে ইতিবাচক পদক্ষেপ না এলে নতুন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হতে পারে।