বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

নিরাপদ দুধের পথে নতুন উদ্যোগ, বেড়ায় খামারিদের প্রশিক্ষণ!

পাবনার বেড়া উপজেলা এ নিরাপদ দুগ্ধ উৎপাদন, পরিবহন ও সংরক্ষণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি এই স্লোগানকে সামনে রেখে কর্মশালাটি আয়োজন করা হয়।সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ব্র্যাক ডেইরি এন্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০০ জন দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুনাল্ট চাকমা। তিনি বলেন, ভবিষ্যতেও ব্র্যাক ডেইরি মানসম্মত ও নিরাপদ দুধ সংগ্রহ ও সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা লাইভস্টক অফিসার ডা. সাইফুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ লতিবুন বারীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।প্রশিক্ষণে নিরাপদ দুধ উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। ব্র্যাক ডেইরির কর্মকর্তারা জানান, সারা দেশে ১১৪টি চিলিং সেন্টার ও ৭০টি কালেকশন পয়েন্টের মাধ্যমে মান নিয়ন্ত্রণ করে দুধ সংগ্রহ করা হচ্ছে। শেষে অংশগ্রহণকারী খামারিদের মাঝে দুধ পরিবহনের জন্য বিনামূল্যে মিল্ক ক্যান বিতরণ করা হয়।

নিরাপদ দুধের পথে নতুন উদ্যোগ, বেড়ায় খামারিদের প্রশিক্ষণ!