সোমবার, ২৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

নাসিরনগরে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সৃষ্ট ভুল-ভ্রান্তির নিরসন হয়েছে বলে জানিয়েছেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতা মুফতি মুস্তাক আহমদ কাদেরি।সোমবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিনের সভাপতিত্বে এবং নাসিরনগর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুল ইসলামের তত্ত্বাবধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধান করা হয়েছে।বিবৃতিতে মুফতি মুস্তাক আহমদ কাদেরি বলেন, নাসিরনগরের সংসদ সদস্য এম এ হান্নান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. বশির আহমেদ তুহীন এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীর সহযোগিতায় ঈদে মিলাদুন্নবী (সা.) কেন্দ্রিক বিভ্রান্তির অবসান হয়েছে।২৬ আগস্ট মিলাদুন্নবী উদযাপনের ঘোষণাতিনি জানান, নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বে এবং মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী ২৬ আগস্ট ২০২৬ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে।তিনি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বর্তমান পরিস্থিতিতে কোনো নির্দিষ্ট দল, ব্যক্তি বা মতের বিরুদ্ধে কটাক্ষমূলক বক্তব্য কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করার আহ্বান জানান।মুফতি মুস্তাক আহমদ কাদেরি বলেন, নির্দেশনা অমান্য করে কেউ কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। তিনি সবাইকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করার আহ্বান জানিয়ে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতি প্রকাশ করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

নাসিরনগরে ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী উদযাপনের সিদ্ধান্ত