সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

ব্রাজিল সমর্থনে শোডাউন, চুয়াডাঙ্গায় ৮৫ হাজার টাকা জরিমানা

ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের সমর্থনে মোটরসাইকেল শোডাউন করতে গিয়ে চুয়াডাঙ্গায় চার মোটরসাইকেল আরোহীকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে ব্রাজিল সমর্থকদের একটি মোটরসাইকেল শোডাউন বের হয়। শোডাউনটি বড় বাজার এলাকায় পৌঁছালে ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে চারটি মোটরসাইকেল আটক করে।পুলিশ সূত্রে জানা যায়, আটক মোটরসাইকেলের মধ্যে দুটি সাইলেন্সারবিহীন ছিল, যা অতিরিক্ত শব্দদূষণের কারণ হচ্ছিল। এছাড়া আরও দুটি মোটরসাইকেলের বৈধ রেজিস্ট্রেশন ছিল না। এসব অনিয়মের কারণে চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।চুয়াডাঙ্গা ট্রাফিক বিভাগের সার্জেন্ট রফিকুল ইসলাম জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে চারটি মোটরসাইকেলের চালককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ বিষয়ে মোহাম্মদ রুহুল কবির খান বলেন, “আবেগ নয়, সড়কে সবাইকে আইন মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই সড়কে শৃঙ্খলা ও আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরে পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।

ব্রাজিল সমর্থনে শোডাউন, চুয়াডাঙ্গায় ৮৫ হাজার টাকা জরিমানা