শুক্রবার, ০৫ জুন ২০২৬
চেকপোস্ট

গোপালগঞ্জে ৩৬০ ফুট ব্রাজিল পতাকা, নেইমারের প্রতীক ঘিরে ফুটবল উন্মাদনা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বহুগ্রামে বিশ্বকাপ ফুটবলকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। নিজেদের প্রিয় দল ব্রাজিলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে স্থানীয় সমর্থকেরা নির্মাণ করেছেন ৩৬০ ফুট দীর্ঘ ব্রাজিলের পতাকা এবং ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার-এর প্রতীক।স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত এই ব্যতিক্রমী আয়োজন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। এর আগে একই গ্রামে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি -এর বিশাল ভাস্কর্য নির্মাণ করেও আলোচনায় এসেছিলেন ফুটবলপ্রেমীরা। আয়োজকদের দাবি, বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমীদের আনন্দ-উচ্ছ্বাস ও প্রিয় দলের প্রতি সমর্থন প্রকাশ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে বিশাল পতাকা ও নেইমারের প্রতীক দেখছেন এবং ছবি তুলছেন। স্থানীয়দের মতে, বহুগ্রামে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আবেগ, ভালোবাসা ও ঐক্যের প্রতীক। তাই বিশ্বকাপ এলেই গ্রামজুড়ে শুরু হয় নানা ধরনের সৃজনশীল আয়োজন, যা এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

গোপালগঞ্জে ৩৬০ ফুট ব্রাজিল পতাকা, নেইমারের প্রতীক ঘিরে ফুটবল উন্মাদনা