রোববার, ২১ জুন ২০২৬
চেকপোস্ট

ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) হাসনাবাদ বাজারে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রফিক মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজার উপদেষ্টা কমিটির সদস্য মিজানুর রহমান আমরু, মাওলানা বশির আহমদ, কলমদর আলী, আব্দুল আজিজ, আইছ আলী, দুদু মিয়া ও কমল কৃষ্ণ দাসসহ আরও অনেকে।এছাড়া বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাহার উদ্দিন শাহী, বোরহান উদ্দিন, আলমাছ আলী, জামাল হোসেন, বাদশা মিয়া, সোনা মিয়া, জয়নাল আহমদ, জাকির হোসেন, কবির মিয়া ও আখল মিয়াসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানের একপর্যায়ে গত তিন বছর সফলভাবে দায়িত্ব পালনকারী ১১ জন ব্যবসায়ী নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন সভাপতি রফিক মিয়া, সহ-সভাপতি নুর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিনসহ অন্যান্যরা।পরে বিদায়ী কমিটির নেতৃবৃন্দ তাদের তিন বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এবং আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। বক্তারা বিদায়ী কমিটির উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং বাজারের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটির বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত