বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

ধামইরহাটে মে দিবসে শুভেচ্ছা জানালেন বেলী খাতুন

ঐতিহাসিক মহান মে দিবস উপলক্ষে নওগাঁর ধামইরহাট উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বেলী খাতুন।শুভেচ্ছা বার্তায় জেলা মহিলা দলের সহ-সভাপতি ও পৌর মহিলা দলের সভানেত্রী বেলী খাতুন বলেন, মেহনতি মানুষের শ্রম ও ঘামেই উন্নয়নের চাকা সচল থাকে। আমি মে দিবসের এই দিনে উপজেলার সকল শ্রমজীবী মানুষের অধিকার ও সমৃদ্ধি কামনা করছি।তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষের কল্যাণ ও অধিকার রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আসন্ন নির্বাচনে তিনি উপজেলার জনগণের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

ধামইরহাটে মে দিবসে শুভেচ্ছা জানালেন বেলী খাতুন