বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

হজ পালনে কর্মীদের জন্য নতুন ছুটির ঘোষণা সৌদির

হজ পালনের জন্য কর্মচারীদের ১৫ দিন পর্যন্ত বেতনসহ ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।বুধবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে ।মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, একজন কর্মচারী তার চাকরিজীবনে মাত্র একবার এই বিশেষ ছুটির সুবিধা পাবেন। তবে এজন্য তাকে একই নিয়োগকর্তার অধীনে টানা কমপক্ষে দুই বছর চাকরি করতে হবে। পাশাপাশি আগে কখনও হজ পালন না করে থাকলেও তবেই এ সুবিধা মিলবে।এছাড়া ঈদুল আজহার ছুটিসহ মোট ১০ থেকে ১৫ দিনের ছুটি বেতনসহ নেওয়া যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। প্রতি বছর কতজন কর্মীকে এই ছুটি দেওয়া হবে, তা প্রতিষ্ঠানের পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী নিয়োগকর্তারা নির্ধারণ করবেন।মন্ত্রণালয় বলছে, কর্মক্ষেত্রের প্রয়োজন ও শ্রম আইনের আওতায় কর্মচারীদের অধিকার দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখতেই এই নীতি চালু করা হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল ও বিশ্বের নানা দেশ থেকে হজযাত্রীরা মক্কায় পৌঁছাতে শুরু করেছেন।

হজ পালনে কর্মীদের জন্য নতুন ছুটির ঘোষণা সৌদির